Tuesday, January 27, 2015

ঝড় তুলল ‘পিকে’র ব্যাঙ্গাত্মক অ্যানিমেশন ‘সিকে’

ভিডিওটিতে বলিউডের কিং শাহরুখ খান সহ দেখা মিলেছে ঋত্বিক রোশন, বিরাত কহলির।


আমির খানের ‘থ্রি ইডিয়ট’র সফলতার পর এবার এল ‘পিকে’। আমির খান নিজেই যেন ব্যাস্ত নিজের রেকর্ড ভাঙতে। বক্স অফিসে নিজেরই করা ‘থ্রি ইডিয়ট’র রেকর্ড ভেঙে দিয়ে ৬৫০ কোটির রেকর্ড ছুঁয়ে বলিউডের ইতিহাসে নতুন মাইলস্টোন তৈরি করেছে রাজকুমার হিরানির ‘পিকে। বহুল বিতর্কের ঘেরাটোপে দাঁড়িয়ে, তাইতো মুক্তির একমাস পরেও জল্পনার শিরোনামে আমিরের ‘পিকে’। কিন্তু এবার ‘পিকে’ নিয়ে তৈরি হল একটি ব্যাঙ্গাত্মক অ্যানিমেশন ভিডিও ‘সিকে’। একটু আধটু নয় অনেকটাই ভিন্নতা আছে রাজকুমার হিরানির ‘পিকে’ এবং ‘সিকে’র মধ্যে। নতুন এই অ্যানিমেশন ভিডিওটিতে বলিউডের কিং শাহরুখ খান সহ দেখা মিলেছে ঋত্বিক রোশন, বিরাত কহলির দেখা মিলেছে ভিন্ন ভিন্ন চরিত্র হিসেবে।


ভিডিও টি দেখে আশা করি আপনাদেরও ভাল লাগবে।

No comments:

Post a Comment